শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম

মসজিদে আকদ সারলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদে তার আকদ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান হবে বলে জানা গেছে।

আকদ অনুষ্ঠানে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ডাকসু ও বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আকদ অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীরা।



Our Like Page