শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
সাধ্যের বাইরে যাচ্ছে নিত্যপণ্য বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দিয়েছিল: তথ্যমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী বসুন্ধরা’ নামে স্থাপন হচ্ছে নতুন থানা রূপগঞ্জে সোনালি ধান কাটার উৎসব বেবিচকের উপপরিচালক ওয়াদিদুজ্জামানের মৃত্যু বেপরোয়া শীর্ষ সন্ত্রাসীরা বরিশাল শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের সফলতা বরিশালে ডিসির বিরুদ্ধে নির্বাচন তহবিল আত্মসাতের অভিযোগ, প্রশাসনে অসন্তোষ

কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর ২৯ মিন্টো রোডে নিজ সরকারি বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে কূটনীতিকদের সঙ্গে সময় কাটান বিরোধীদলীয় নেতা।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নেপাল, ভুটান, বেলজিয়াম, সিঙ্গাপুর, মিয়ানমার, থাইল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, ফিলিস্তিন, আলজেরিয়া, কসোভো, আলবেনিয়া, ব্রুনাই, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

পাশাপাশি ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফ-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এতে অংশ নেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করেন ডা. শফিকুর রহমান।



Our Like Page