শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম

যুদ্ধ-বিধ্বস্ত তেহরানের ৮০ শতাংশ এলাকা মেরামত শেষ

ইরানের রাজধানী তেহরানের যুদ্ধ-বিধ্বস্ত এলাকার ৮০ শতাংশ মেরামত সম্পন্ন হয়েছে।

তেহরানের এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানায়, ইরানের রাজধানীতে যুদ্ধ-বিধ্বস্ত স্থানগুলোর প্রায় ৮০ শতাংশ মেরামত করা হয়েছে।

তেহরান প্রদেশের ডেপুটি গভর্নর সৈয়দ কামালউদ্দিন মিরজাফারিয়ানকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইরানের ওপর আরোপিত যুদ্ধে তেহরান প্রদেশের ৬০ হাজারের বেশি আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা যুক্তরাষ্ট্র-জায়নিস্ট ইসরায়েলি হামলার শিকার হয়েছে।

হিসেব অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে।

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় সেতু, বন্দর ও রেলওয়ে নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র এবং বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট সরাসরি হামলার শিকার হয়েছে। পাশাপাশি বিপুল সংখ্যক হাসপাতাল, স্কুল এবং বেসামরিক ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

 

সূত্র: আল-জাজিরা



Our Like Page