রোববার (১০ মে) বিকেলে জামালপুর পৌর শহরের সর্দারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া হারুনুর রশীদ জামালপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেনারেল সেক্রেটারি।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, এরশাদ আলী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা নিয়ে ব্যবসা সম্প্রসারণ করেন হারুনুর রশীদ। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় ওই ব্যবসায়ী তার বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির মামলা করেন।
মামলার রায়ে আদালত তাকে ৭৬ লাখ টাকা পরিশোধ এবং এক বছরের কারাদণ্ড দেন।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমির মাওলানা আব্দুস সাত্তার বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রায় চার বছর আগে হারুনুর রশীদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার রুকন পদও বাতিল করা হয়।
ওবায়দুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত হারুনুর রশীদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।