শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম

সিলেটে চলন্ত ট্রেনে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল উদয়ন এক্সপ্রে

সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় চলন্ত ট্রেনে আগুন লাগে।

আগুন লাগার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে ট্রেন থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। অবশ্য তাৎক্ষণিকভাবে চালক ট্রেনের গতি কমিয়ে আনলে যাত্রীদের অনেকে ট্রেন থেকে নেমে পড়ে

সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম ট্রেনে আগুন লাগার তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, চলন্ত ট্রেনের ইঞ্জিনের বগি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়।

কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
অনেক যাত্রী দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। 

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এনে ট্রেনটিকে নিরাপদ করেন।

স্থানীয়রা বলেন, তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে পারায় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। টোকাইদের একটি বস্তা ইঞ্জিনের বগির ওপরে রাখায় সেখান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

সিলেট ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইনসপেক্টর টিটব শিকদার জানান, ট্রেনটির ইঞ্জিনের সাইলেন্সারের কাছে ভুলবশত কিছু কাপড় শুকাতে দেওয়া হয়েছিল। ইঞ্জিন কিছুক্ষণ চলার পর সাইলেন্সার অতিরিক্ত গরম হয়ে কাপড়ে আগুন লাগে। আমাদের তিনটি ইউনিটসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। পরীক্ষা-নিরীক্ষার পর ট্রেনটি নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে।

তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।



Our Like Page