এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে যায় ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধিদল। সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধিদলটি শিশুটির মা স্বর্ণা আক্তারের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার খোঁজখবর নেয়।
এ সময় প্রতিনিধি দলটি অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস প্রদান করে এবং শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায়।
হাসপাতালে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহান প্রমুখ।
প্রকাশিত সংবাদ অনুযায়ী, কেরানীগঞ্জের বাসিন্দা স্বর্ণা আক্তারের ছয় মাস বয়সী কন্যাশিশু নূর নাহার হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি রয়েছে। দীর্ঘদিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভোগা শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, ৬ মাস বয়সী শিশুর স্বাভাবিক ওজন ৭ থেকে ৯ কেজি হওয়ার কথা থাকলেও নূর নাহারের ওজন নেমে এসেছে মাত্র ৩ কেজিতে।
জানা যায়, শিশুটির মা স্বর্ণা আক্তার চরম আর্থিক সংকট ও পারিবারিক অবহেলার মধ্যে একাই সন্তানের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। হাসপাতালের খরচ বহন করতে না পেরে তিনি প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে হাসপাতালে আসেন। এমনকি চিকিৎসার মাঝপথে অর্থাভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও ফিরে যেতে বাধ্য হন তিনি। এমন মানবেতর অবস্থার মধ্যেই মা ও সন্তানের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ‘আম