শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম

ট্রাম্পের ‘ম্যাডম্যান’ ব্যক্তিত্ব ভূ-রাজনীতি ও কূটনীতিতে কাজে আস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ম্যাডম্যান’ বা পাগলাটে ব্যক্তিত্ব ভূ-রাজনীতি এবং কূটনীতিতে কোনো কাজে আসছে না বা সুফল দিচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্রাম্পের পাগলাটে ও খ্যাপাটে ব্যক্তিত্ব নিয়ে একজন বিশ্লেষক বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ‘অস্থির’ পরিবর্তনশীল আচরণ করছেন।

বিশেষ করে শান্তি আলোচনার অচলাবস্থার মধ্যে চীন ইরানের ওপর প্রভাব বিস্তার করুক এই বিষয়ে। 

সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভর্নেন্স ইনোভেশন-এর সিনিয়র ফেলো আইনার টানজেন বলেন, আসল বিষয়টি হলো ট্রাম্প এখানে কেবল লোকদেখানো পরিস্থিতি বা দৃশ্যপট তৈরি করছেন।

আইনার টানজেন আল জাজিরাকে বলেন, মূলত হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় এবং এটি বিশ্ব অর্থনীতিকে হুমকির মুখে ফেলায় ট্রাম্পের এখন ‘কিছু জয়’ বা ইতিবাচক ফলাফল প্রয়োজন।

তিনি আরও বলেন, ট্রাম্পের সমস্যা হলো— এক মুহূর্ত থেকে পরের মুহূর্তে তিনি ঠিক কী করছেন তা আপনি বুঝতে পারবেন না।

ট্রাম্পের এই ‘ম্যাডম্যান’ বা খ্যাপাটে ব্যক্তিত্ব ভূ-রাজনীতি ও কূটনীতির ক্ষেত্রে তাকে কোনো সুফল দিচ্ছে না। 

সূত্র: আল-জাজিরা



Our Like Page