সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শাশুড়ির সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এখন পর্যন্ত বিস্তারিত চিকিৎসা সংক্রান্ত তথ্য জানা যায়নি বলেও জানান ওই অভিনেতা।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই মৌসুমীর মা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
এর আগে ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময়ও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।