বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ইসরায়েলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য আলোচনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে।

সংগঠনটির মহাসচিব নাঈম কাসেম বলেছেন, এই কূটনৈতিক উদ্যোগ আসলে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চাপ সৃষ্টির একটি অজুহাত।

মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

তবে নাঈম কাসেমের দাবি, এই আলোচনা বাস্তব কোনো সমাধানের পথ নয়, বরং হিজবুল্লাহর বিরুদ্ধে রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল।

 

এদিকে দক্ষিণ লেবাননের টাইর শহর থেকে আল জাজিরার প্রতিবেদক ওবাইদা হিট্টো জানিয়েছেন, চলমান উত্তেজনার মধ্যে হিজবুল্লাহ নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না।

সূত্র: আল জাজিরা



Our Like Page