বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রি-পাইলটিং কার্যক্রম হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দেশব্যাপী এই কার্যক্রম উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে তার টাঙ্গাইল পৌঁছানোর কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, টাঙ্গাইল পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দেশব্যাপী প্রি-পাইলটিং কার্যক্রম হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উদ্বোধন শেষে সেখানে আয়োজিত এক বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। 

সমাবেশ শেষে দুপুর সোয়া ১২টায় টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে পুরো টাঙ্গাইল জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শহরজুড়ে। 

কৃষক কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক কৃষকদের ডাটাবেজ তৈরি এবং সরাসরি সরকারি প্রণোদনা ও সহায়তা পৌঁছানো সহজ হবে বলে আশা করছে কৃষি মন্ত্রণালয়।



Our Like Page