রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে এমএফসি রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল

মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাচ্ছেন ইরানি নারীরা

ইরানে নারীরা এবার আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল চালানোর লাইসেন্স নিতে পারবেন।

বুধবার দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এর ফলে দুই চাকার যানবাহন চালানো নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি অস্পষ্টতার অবসান হলো।

এর আগে প্রচলিত আইনে নারীদের মোটরসাইকেল বা স্কুটার চালানো সরাসরি নিষিদ্ধ না হলেও কর্তৃপক্ষ তাদের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল।

এতে কোনো দুর্ঘটনা ঘটলে অনেক ক্ষেত্রেই দায়ভার নারীদের ওপরই পড়ত। 

এই আইনি জটিলতা দূর করতে মঙ্গলবার একটি প্রস্তাবে স্বাক্ষর করেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। দেশটির সংবাদ সংস্থা ইলনা জানিয়েছে, জানুয়ারির শেষ দিকে ইরানের মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন করে।

ইলনার খবরে বলা হয়, নতুন আইনের আওতায় ট্রাফিক পুলিশ নারী আবেদনকারীদের প্রশিক্ষণ দিতে পারবে।

পুলিশের সরাসরি তত্ত্বাবধানে পরীক্ষা আয়োজন করা হবে এবং সফল আবেদনকারীদের মোটরসাইকেল চালানোর লাইসেন্স প্রদান করা হবে। 

সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেই এই পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে। তেহরান স্বীকার করেছে, বিক্ষোভ চলাকালে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। তবে কর্তৃপক্ষের দাবি, নিহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য ও পথচারী।



Our Like Page