রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে এমএফসি রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে এমএফসি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

রোববার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কূটনৈতিক নেটওয়ার্ক গণমাধ্যমের স্বাধীনতা শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকে স্বাগত জানায়।

একইসঙ্গে ডিজিটাল যুগে ভুল ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বাধীন গণমাধ্যমের অপরিহার্য ভূমিকাকে স্বীকার করে। 

বিবৃতিতে উল্লেখ করা হয়, কার্যকর গণমাধ্যম কার্যক্রম একটি সহায়ক পরিবেশের ওপর নির্ভরশীল, যার মধ্যে রয়েছে একটি সহায়ক আইনি কাঠামো, আর্থিক স্থিতিশীলতা এবং অযাচিত প্রভাব থেকে মুক্তি।

বাংলাদেশে এমএফসি নেটওয়ার্ক দেশজুড়ে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতাকে এগিয়ে নিতে সরকার ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতার ওপর মনোনিবেশ করে চলেছে।



Our Like Page