আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে সাম্প্রতিক সময়ের সহিংসতার প্রেক্ষাপটে এ ঘটনাটি ঘটেছে।
সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, খাইবার জেলায় পাকিস্তানি তালেবানের উপস্থিতির ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এদিকে আইএসপিআরের দাবি, এসব জঙ্গি ভারত-সমর্থিত এবং তারা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
আইএসপিআর এক বিবৃতিতে জানায়, এলাকায় অন্য কোনো ‘খারিজি’ (জঙ্গি) সদস্য থাকলে তাদের নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে। এ সময় জঙ্গিদের নির্বিচার গুলিতে ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে বলেও জানানো হয়।
পাকিস্তান বরাবরই অভিযোগ করে আসছে, আফগানিস্তান তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে এবং ভারত সীমান্ত পারের হামলার জন্য জঙ্গিগোষ্ঠীগুলোকে সহায়তা করছে। কাবুল ও নয়াদিল্লি এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা বাড়ানোরকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এর আগে চলতি সপ্তাহে কেপির বান্নু জেলায় পৃথক অভিযানে এক আত্মঘাতী হামলাকারীসহ দুই জঙ্গিকে হত্যা করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।