শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

কাতারে এলএনজি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা, ভয়াবহ আগুন

মধ্যপ্রাচ্যের দেশ কাতার-এর বৃহত্তম শিল্পাঞ্চল রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি-তে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি স্থাপনাগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার ভোরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, হামলার পরপরই স্থাপনাগুলোতে বড় ধরনের আগুন লাগে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল দ্রুত মোতায়েন করা হয়েছে। 

এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করে জানায়, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। উল্লেখ্য, এই শিল্পাঞ্চলটি বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।

 

হামলায় কাতার এনার্জির ‘পার্ল জিটিএল’ (গ্যাস-টু-লিকুইডস) স্থাপনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এ হামলা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান



Our Like Page