মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম

মেহেরপুরে বিএনপি নেতার ওপর গুলির ঘটনায় দুর্বৃত্তদের গ্রেপ্তরের দাবিতে বিক্ষোভ

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকুল হোসেনের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে গাংনী উপজেলা শহরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

গাংনী উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকার বিএনপি কার্যালয়ের সমনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড়বাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী এবং যুবদল নেতা সাহিবুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে গাংনী পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন, সাহারবাটি ওয়ার্ড বিএনপির সভাপতি আবুরবক্কার উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান বাবলু বলেন, বিএনপি নেতা মুকুল হোসেনকে যারা গুলি করে হত্যা করতে চেয়েছে তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সোমবার ভোররাতে সাহারবাটি গ্রাম বিএনপির সহ-সভাপতি মুকুল হোসেন সকালে হাঁটতে বেরিয়েছিলেন।

কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে।



Our Like Page