রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

কারিনা কায়সারের মৃত্যুতে জিএম কাদেরের শোক

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের কিংবদন্তি দাবাড়ু রানী হামিদের নাতনি এবং সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদের কন্যা কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি বলেন, কারিনা কায়সারের অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি সম্ভাবনাময় প্রাণের এভাবে ঝরে যাওয়া সত্যিই মর্মান্তিক।

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
জিএম কাদের মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন শোকাহত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন এবং মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।



Our Like Page