রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

বিদায় নয়, আবার দেখা হবে: প্রণয় ভার্মা

আড্ডা, স্মৃতিচারণ ও গানের সুরে গণমাধ্যমকর্মীদের বিদায় জানালেন ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মনু ভার্মা। শনিবার (১৬ মে) ইন্ডিয়া হাউসে আয়োজিত এক বিদায় সংবর্ধনায় তারা জানান, ঢাকার সুন্দর স্মৃতিগুলো তারা সঙ্গে করে ব্রাসেলসে নিয়ে যাবেন।

সম্প্রতি বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন প্রণয় ভার্মা।

অনুষ্ঠানে তিনি বলেন, এখানকার মানুষের উষ্ণ ভালোবাসা ও বন্ধুত্বের কারণে বাংলাদেশে দায়িত্ব পালনের সময়টি তাদের জীবনের অন্যতম সেরা ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

 

নিজের সংক্ষিপ্ত বক্তব্যে বিদায়ী হাইকমিশনার বলেন, বিদায় বলবেন না, বরং বলুন ‘আবার দেখা হবে’। আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

 

অনুষ্ঠানে একটি বাংলা ও একটি হিন্দি গান পরিবেশন করেন প্রণয় ভার্মা। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমি সত্যিই আশা করি, কোনো এক সময়, কোনো এক জায়গায় আমাদের পথ আবার এক হবে, আবার দেখা হবে।

 

চলতি মাসের শেষ সপ্তাহে ব্রাসেলসের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রণয় ভার্মার।  এর আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা প্রণয় ভার্মা ২০২২ সালের ২১ সেপ্টেম্বর ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন।



Our Like Page