বুধবার (১৫ এপ্রিল) মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।
বাসে থাকা একাধিক শিক্ষার্থী বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, ৩ জন শিক্ষার্থী হলি ফ্যামিলি হাসপাতালে এবং ৩ জন ইনসাফ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আরও কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, গাড়িটি অবশ্যই ফিটনেসবিহীন ছিল। এ বিষয়ে আমরা প্রশাসনকে একাধিকবার জানিয়েছি। বাসের ডিপো পরিবর্তনের কথাও বলা হয়েছিল। কিন্তু প্রশাসন আমাদের কথা শোনেনি। আমরা আজ আবারও প্রশাসনের কাছে যাব। ইতোমধ্যে তাদের বিষয়টি অবহিত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।