শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

মোস্তাফিজের মিতব্যয়ী বোলিংও বাঁচাতে পারল না লাহোরকে

শেষ দুই ওভারে করাচি কিংসের দরকার ছিল ২৩ রান। শেষের আগের ওভারে মোস্তাফিজুর রহমান নিয়ন্ত্রিত বোলিংয়ে দেন ৯ রান। তবে বলের কন্ডিশন পরিবর্তনের কারণে লাহোর কালান্দার্সকে ৫ রান পেনাল্টি দেওয়ায় ম্যাচের সমীকরণ সহজ হয়ে যায় করাচির জন্য। শেষ ওভারে হারিস রউফের বিপক্ষে তিন বলেই লক্ষ্য ছুঁয়ে ফেলে আব্বাস আফ্রিদি

রোববপাকিস্তান সুপার লিগে (পিএসএল) রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৪ উইকেটের জয় পায় করাচি। লাহোরের করা ১২৮ রান ৩ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।

বল হাতে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজ। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন একটি উইকেট।

 

টস জিতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি লাহোর। প্রথম ওভারেই ভেঙে যায় উদ্বোধনী জুটি, চতুর্থ ওভারে ফিরে যান আরেক ওপেনার। চার নম্বরে নেমে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হন বাংলাদেশের পারভেজ হোসেন। একটি ছক্কায় ১২ বলে করেন ১২ রান।

আব্দুল্লাহ শাফিক ২৪ বলে করেন ৩৩ রান, আর হাসিবউল্লাহ খান ধীরগতির ইনিংসে ৩০ বলে করেন ২৮ রান। করাচির হয়ে অ্যাডাম জাম্পা, মির হামজা ও মইন আলি দুটি করে উইকেট নেন।

বল হাতে লাহোরের শুরুটা ছিল দারুণ। তৃতীয় ওভারে জোড়া উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, পরে যোগ করেন আরও একটি উইকেট। শেষ পর্যন্ত ১৮ রানে ৪ উইকেট নিয়ে তিনিই ছিলেন দলের সেরা বোলার।

 

নতুন বলে মোস্তাফিজও ছিলেন কার্যকর। নিজের প্রথম ওভারে ১ রান দিয়ে নেন ১ উইকেট, পরের ওভারে দেন মাত্র ৫ রান। ১৭তম ওভারে ফিরে আবারও ৫ রান দেন তিনি। ১৯তম ওভারেও রাখেন নিয়ন্ত্রণ।

তবে ওই ওভারেই বলের কন্ডিশন পরিবর্তনের কারণে আম্পায়ার ৫ রান পেনাল্টি দিলে ম্যাচের মোড় ঘুরে যায়।

শেষ ওভারে প্রথম বলেই খুশদিল শাহকে ফিরিয়ে দেন রউফ। পরের বলে ওয়াইড দেওয়ার পর চাপে পড়েন তিনি। এরপর চার ও ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন আব্বাস আফ্রিদি, করাচিকে এনে দেন নাটকীয় জয়।



Our Like Page