রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

গ্রিস উপকূলে নৌকাডুবিতে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, উদ্ধার ২৬

গ্রিসের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি রাবারের নৌকায় মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ছয় দিন ধরে সাগরে ভেসে থাকার পর এই প্রাণহানির ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি জাহাজ গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করে। তথ্যের উদ্ধৃতি দেওয়া হয়েছে গ্রিক কোস্টগার্ডের বরাত দিয়ে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, যাত্রাপথে যারা মারা গিয়েছিলেন, তাদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়।

কোস্টগার্ড আরও জানায়, আহতদের মধ্যে দুজনকে ক্রিটের হেরাক্লিওন শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেঁচে ফেরা ব্যক্তিদের তথ্য অনুযায়ী, নৌকাটি গত ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করে। ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়ের আশায় বহু অভিবাসনপ্রত্যাশীর জন্য গ্রিস একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার।

 

গ্রিক কোস্টগার্ড জানায়, যাত্রাপথে দিকভ্রান্ত হয়ে পড়ায় যাত্রীরা ছয় দিন ধরে খাদ্য ও পানি ছাড়া সাগরে অবস্থান করছিলেন।

এছাড়া মৃতদের মরদেহ সাগরে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিল এক পাচারকারী, এমন অভিযোগও এসেছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৯ ও ২২ বছর বয়সী দক্ষিণ সুদানের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তারা মানবপাচারকারী বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা মানুষের জন্য ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের অন্যতম প্রধান পথ গ্রিস। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে তুরস্কের উপকূল থেকে ছোট নৌকায় করে গ্রিসের বিভিন্ন দ্বীপে পৌঁছানোর চেষ্টা করেন বহু অভিবাসনপ্রত্যাশী।



Our Like Page