শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াতে নারাজ ব্রিটেন, জার্মানি-গ্রিসেরও ‘না’

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ঘিরে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানকে সরাসরি নাকচ করে দিয়েছে ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ। হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সামরিক পদক্ষেপে যুক্ত হওয়ার আহ্বান জানালেও যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে; তারা এ ধরনের কোনো অভিযানে অংশ নেবে না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যের বৃহৎ পরিসরের যুদ্ধে জড়িয়ে পড়বে না।

সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ওই অঞ্চলে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিজেদের ও মিত্রদের সুরক্ষা দেওয়াই এখন লন্ডনের প্রধান অগ্রাধিকার।

একই সঙ্গে পরিস্থিতির দ্রুত কূটনৈতিক সমাধান খুঁজে বের করার ওপরও গুরুত্ব দিচ্ছে তার সরকার। 

এই মন্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সতর্কবার্তার পর। তিনি বলেছেন, যুক্তরাজ্যসহ পশ্চিমা মিত্ররা যদি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সামরিক সহায়তা না দেয়, তাহলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়তে পারে।

তবে ট্রাম্পের এই অবস্থানের সঙ্গে একমত নয় জার্মানি।

বার্লিনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানকে ঘিরে যে সংঘাত তৈরি হয়েছে, তার সঙ্গে ন্যাটোর কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। জার্মান সরকারের একজন মুখপাত্র স্পষ্ট করে বলেছেন, জার্মানি এই যুদ্ধে অংশ নেবে না এবং সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালী সচল রাখার কোনো অভিযানে যোগ দেওয়ার পরিকল্পনাও নেই। 

তিনি আরও বলেন, যুদ্ধ যতদিন চলবে, ততদিন জার্মানি এই সংঘাত থেকে দূরেই থাকবে।

একই ধরনের অবস্থান নিয়েছে গ্রিসও।

গ্রিক সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস জানিয়েছেন, হরমুজ প্রণালিকে ঘিরে কোনো ধরনের সামরিক অভিযানে গ্রিস অংশ নেবে না।



Our Like Page