শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

সেপ্টেম্বরে বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বিসিসিআই

দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছিল ক্রিকেট সূচিতে। গত বছরের আগস্টে নির্ধারিত তিন ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসেনি ভারত। পরে সিরিজটি পিছিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে আয়োজনের পরিকল্পনা করা হয়। তবে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে শুরু করেছে। সাধারণ নির্বাচনের পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কেও উষ্ণতার ইঙ্গিত মিলছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই।

বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, সাম্প্রতিক কিছু জটিলতা থাকলেও বাংলাদেশকে সন্তুষ্ট করতে সম্ভাব্য সব পথ খোলা রাখা হবে।

 

রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিসিআই সচিব জয় শাহর বৈঠকের পর রাজীব শুক্লা এ মন্তব্য করেন। ভবিষ্যতে আইসিসি ও এসিসির ইভেন্টগুলোতে যেন কোনো জটিলতা না হয়, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এদিকে ২০৩১ সালের আগেই বাংলাদেশ আরও একটি বৈশ্বিক ক্রিকেট আসরের স্বাগতিক হবে বলে আগেই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই আয়োজন সফল করতে ভারতের ক্রিকেট বোর্ডও সহযোগিতার আশ্বাস দিয়েছে।

রাজীব শুক্লা বলেন, বাংলাদেশ তাদের বন্ধু রাষ্ট্র। ক্রিকেটীয় সম্পর্ক আরও দৃঢ় করতে দুই বোর্ড একসঙ্গে কাজ করতে চায়। সব মিলিয়ে সেপ্টেম্বরে নির্ধারিত সিরিজ আয়োজনের সম্ভাবনা এখন আগের চেয়ে অনেকটাই উজ্জ্বল।



Our Like Page