রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে এমএফসি রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল

সূর্যবংশীর রেকর্ডের ফুলঝড়ি, যুব বিশ্বকাপ ভারতের

ক্যালেব ফ্যালকনার একাই লড়ে গেলেন। একপ্রান্তে আগলে রেখে ব্যাটিং করলেও সতীর্থটা কেউই তাকে সহযোগিতা করতে পারেনি। পাঁচ নম্বরে নামা ইংলিশ এই ব্যাটার আউট হওয়ার সঙ্গে সঙ্গেই উল্লাসে মাতে ভারতীয়রা। হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে তারা।

আজ শুক্রবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন বৈভব সূর্যবংশী।  মাত্র ৮০ বলে ১৭৫ রানের ইনিংসে খেলে রেকর্ডবইয়ে তোলপাড় করেন। তার এই ইনিংস যুব ওয়ানডে ক্রিকেটে ফাইনাল বা নকআউট ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নতুন রেকর্ড।

এই ইনিংসে সূর্যবংশী হাঁকান ১৫টি ছক্কা। যা আবার যুব ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড।  এছাড়া ১৫টি চার ও ১৫টি ছক্কা মিলিয়ে সূর্যবংশী বাউন্ডারি ৩০টি। বাউন্ডারি থেকেই আসে ১৫০ রান, এটিও একটি কীর্তি।
মাত্র ৭১ বলে ১৫০ পূর্ণ করে যুব ওয়ানডেতে দ্রুততম দেড়শ রানের রেকর্ডও নিজের করে নেন ভারতীয় এই ব্যাটার। তার এই ইনিংসের উপর ভর করে ভারত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ৪১১ রান। 

কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতে ভালো ব্যাটিং করলেও, মাঝের ওভারে দ্রুত উইকেট হারায়। ওপেনার বেন ডকিন্স একটি হাফসেঞ্চুরি করেন। থমাস রিউ ও বেন মায়েস দ্রুত রান তুললেও দলের চাপ সামলাতে পারেননি।

১৭৪ রানে ৩ উইকেট থেকে স্কোর বেড়ে ৭ উইকেটে ১৭৭ রান হয়। এখান থেকেই ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। শেষ দিকে ক্যালেব ফ্যালকনার লড়াই করেছেন। যদিও তার একার লড়াই যথেস্ট ছিল না। ৬৭ বলে ১১৫ রান করে ক্যালেব আউট হতেই ইংল্যান্ডের ইনিংস থামে ৩১১ রানে। তাতেই ভারত পায় ১০০ রানের বড় জয়।



Our Like Page