শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

ঢাকায় শমিত সোম, প্রস্তুত সুলিভানরাও

আসন্ন ভিয়েতনামের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং এএফসি এশিয়ান কাপ (সৌদি আরব) ২০২৭ এর বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ঢাকায় এসে পৌঁছেছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল রাতে দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে শমিত লিখেছিলেন, ‘বাংলাদেশ দলে ডাক পেয়ে সম্মানিত। জাতীয় দলে যোগ দিতে ও নিজের সর্বস্বটা দিতে মুখিয়ে আছি।

’ তাঁর এই অপেক্ষার পালা শেষ হলো ঢাকায় পৌঁছানোর মধ্য দিয়ে। 

এদিকে, অনূর্ধ্ব-২০ সাফে খেলতে ইতিমধ্যেই সব প্রচেষ্টার সফল পরিসমাপ্তি ঘটিয়ে দেশে অবস্থান করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান। দেশে পৌঁছানোর পর তারা সরাসরি উঠেছেন গুলশানের টিম হোটেলে, যেখানে থাকার কথা জাতীয় দলেরও।

রাইট-ব্যাক পজিশনে খেলা ডেক্লান লাল-সবুজ জার্সি পরার সুযোগকে বড় সম্মান হিসেবেই দেখছেন।

তিনি বলেন, ‘আমি শুধু বলতে চাই, লাল-সবুজ জার্সি পরতে পেরে আমি কতটা সম্মানিত। আমি জানি এর জন্য দীর্ঘ সময় লেগেছে এবং ভক্তরা অপেক্ষায় ছিলেন। দেশের প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের, আর যখন আমি মাঠে নামব, আমি লড়াই করব।’ 

তাঁর যমজ ভাই এবং সেন্টার-ফরোয়ার্ড রোনান জানান, বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া মোটেও কঠিন ছিল না।

তিনি বলেন, ‘এটি মোটেও কঠিন সিদ্ধান্ত ছিল না। ভক্তরাই সিদ্ধান্তটি সহজ করে দিয়েছেন। আমি দেশের প্রতিনিধিত্ব করতে পেরে অত্যন্ত আনন্দিত। এখন সময় জেতার। সামিদ (কাসেম), ফাহাদ (করিম) এবং এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাই দারুণ সহযোগিতা করেছেন।
এখন জেতার মাধ্যমে সেই সমর্থনের প্রতিদান দিতে হবে।’ 

শমিত ও সুলিভান ভাইদের পাশাপাশি দলে যোগ দিতে দেশে এসেছেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামও। প্রবাসী এই ফুটবলারদের উপস্থিতিতে জাতীয় দল ও বয়সভিত্তিক দলের ক্যাম্প এখন বেশ চাঙ্গা।



Our Like Page