বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

বিসিবির ঈদ উপহার পেয়ে দারুণ খুশি তাসকিন

ঈদের আনন্দকে দ্বিগুণ করতে জাতীয় দলের ক্রিকেটার ও তাদের পরিবারের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত রোজার ঈদের ধারাবাহিকতায় এবারও চুক্তিবদ্ধ ও নিয়মিত ক্রিকেটারদের জন্য ‘টোকেন অব লাভ’ বা ভালোবাসার নিদর্শন হিসেবে এই উপহার পাঠানোর উদ্যোগ নিয়েছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ।

শনিবার ক্রিকেটারদের হাতে ঈদের উপহার তুলে দেন দলের ম্যানেজার নাফিস ইকবাল ও উইমেন্স বিভাগের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। উপহার পেয়ে দলের পেসার তাসকিন আহমেদ বিসিবিকে ধন্যবাদ জানিয়ে নিজের পেজে প্রকাশিত এক ভিডিওতে বলেছেন, ‘অনেক ধন্যবাদ।

খুবই খুশি যে ঈদের উপহার দিচ্ছে খেলোয়াড়দের।’ 

তাসকিনের আপলোড করা ভিডিও বার্তায় দেখা গেছে, উপহারটা নিয়েই লাজুক হাসিতে ধন্যবাদ জানাতে মোস্তাফিজুর রহমানকে। ওই সময় পাশ থেকে মোস্তাফিজের উদ্দেশে দলের ফিজিও বায়েজিদুল ইসলামের রসিকতা করে বলতে থাকেন, ‘তোমার পাঞ্জাবিটা দেখাও না আগে’। মোস্তাফিজ অবশ্য কথাটা শুনেই ঝটপট কেটে পড়েন।

 

বিসিবির দেওয়া উপহার বাক্স আনবক্সিং করেন তাসকিন। সেখানে দেখা গেছে ক্রিকেটারদের জন্য কাবলি সেট, তাঁদের স্ত্রীর জন্য কাপড় আর শিশুদের জন্য চকলেট রাখা।

উপহার নিয়ে তাসকিন বললেন, ‘হোয়াট আ বিউটিফুল গিফট! এগুলো পরিবারের—আমাদের যাদের বাবু আছে তাদের জন্য (চকলেট)। এটা আমার জন্য, খুব সুন্দর একটা কাবলি।

এবং আমার স্ত্রীর জন্য (কাপড়)। খুবই খুশি এবং প্রশংসা করছি এ জন্য যে, বছরের ৩৬৫ দিনের মধ্যে হয়তো ২৬৫ দিনই দলের সঙ্গে থাকা হয়। এটাও আমার ফ্যামিলি। খুবই স্পেশাল, খুবই খুশি।’ 

তাসকিনের কথা শেষ হতেই দলের ম্যানেজার নাফিস ইকবাল ক্রিকেটারদের উপহার নিয়ে বলেন, ‘ইনশাআল্লাহ সামনে এটাকে আরও বড় করে দেব।

আমার কাছে মনে হয়, এটা একটা বন্ধন—যেটা খেলোয়াড় ও বিসিবির মধ্যে থাকাটা খুবই দরকার। যে উপহার দেওয়া হলো, এটা কিন্তু ওরা সহজেই কিনতে পারে। কিন্তু এই যে খুশিটা দেখা যায় উপহার পেলে, এটা দেখলে অনেক শান্তি পাই।’



Our Like Page