শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

সংবিধান সংস্কারে সংসদে আলাদা অধিবেশন দাবি

সংবিধান সংস্কারের জন্য সংসদে অবিলম্বে আলাদা অধিবেশন আহ্বান করতে হবে বলে দাবি করেছে খেলাফত মজলিস।

শনিবার (১৪ মার্চ) খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠক থেকে এ দাবি করা হয়।

বৈঠকে নেতারা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী হিসেবে ক্ষমতাসীন দলকে অবশ্যই অঙ্গীকার পূরণ করতে হবে। গণভোটে বিশাল ব্যবধানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে।

তাই গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারকে অবিলম্বে সংবিধান সংস্কারের জন্য সংসদে আলাদা অধিবেশন আহ্বান করতে হবে। আমরা বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী সরকার দেখতে চাই না। 

তারা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে। দ্রব্যমূল্য এখনো আকাশছোঁয়া।

জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি। ঈদে ঘরমুখো যাত্রীদের সহজলভ্য যাতায়াত ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যুদ্ধাক্রান্ত মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপদে দেশে ফেরানো দরকার। নবগঠিত সরকারকে অগ্রাধিকারের ভিত্তিতে উপরোক্ত বিষয়গুলো সমাধান করতে হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী।

মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক।



Our Like Page