বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

ইরান যুদ্ধ কবে শেষ হবে, যা বললেন ট্রাম্প

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধ নিয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার প্রচারিত ওই সাক্ষাৎকারে ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হতে পারে– এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘যখন আমি এটি অনুভব করব, ঠিক আছে, তখন।’

ইরানের নতুন সর্বোচ্চ নেতা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয় তিনি ক্ষতিগ্রস্ত, সম্ভবত কোনো রকমে বেঁচে আছেন।’

হরমুজ প্রণালী নিয়েও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানান, ‘প্রয়োজন হলে’ প্রণালী দিয়ে তেল ট্যাংকারগুলোকে পাহারা দেবে যুক্তরাষ্ট্র। 

তবে ‘আশা করি সবকিছু খুব ভালোভাবে এগোবে। দেখা যাক কী হয়’, ট্রাম্প বলেন।

ইরান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, আগামী সপ্তাহে ‘আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করব’।

 

‘আমরা ইতোমধ্যে তাদের এতটাই ক্ষতিগ্রস্ত করেছি যে তাদের পুনর্নির্মাণ করতে বছরের পর বছর সময় লাগবে,’ বলেন তিনি।

উপসাগরীয় মিত্রদের সঙ্গে ‘অসাধারণ ঐক্য’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘নিজেদের রক্ষা করার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে তারা।’



Our Like Page