বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে আলো ছড়ালেও ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের কখনো খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। এবার  দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় খেলতে যাচ্ছেন কোনো বাংলাদেশি পেসার। তাকে এক লাখ পাউন্ডে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।

যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৬৪ লাখ টাকার সমান। 

বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত নিলামের তৃতীয় ও শেষ ধাপে মোস্তাফিজের নাম ওঠে। তবে তাকে দলে নিতে আগ্রহ দেখায় কেবল বার্মিংহাম ফিনিক্স। অন্য কোনো দল আগ্রহ না দেখানোয় সহজেই ৩০ বছর বয়সী এই পেসারকে দলে ভেড়ায় তারা।

চলতি বছরের ২১ জুলাই থেকে ১৬ অগাস্ট পর্যন্ত চলবে দা হান্ড্রেডের ষষ্ঠ আসর। 

এবারই প্রথম আগের পদ্ধতি বাদ দিয়ে নিলামের মাধ্যমে খেলোয়াড় দলে নিয়েছে দ্য হান্ড্রেড কর্তৃপক্ষ। সেই নিলামেই সুযোগ পেয়ে গেলেন মোস্তাফিজ। এর মাধ্যমে এই প্রতিযোগিতায় খেলার দুয়ার খুলে গেল বাংলাদেশের এই বাঁহাতি পেসারের সামনে।

নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের তালিকায় থাকা এই লেগ স্পিনারের নাম প্রথম ধাপেই উঠলেও শেষ পর্যন্ত কোনো দল তাকে দলে নেয়নি।

গত নভেম্বরে ভারতের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরে বিতর্কিতভাবে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে ঘটে যায় লংকাকাণ্ড।

এর মধ্যেই ছয় কোটি ৮৮ লাখ পাকিস্তানি রুপিতে মোস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তি করেছে পিএসএলের দল লাহোর কালান্দার্স।

এবার দ্য দ্য হান্ড্রেডের প্রথম নিলামে দল পেলে গেলেন বাঁহাতি এই পেসার। 

দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এর আগে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মোস্তাফিজ। এবার দ্য হান্ড্রেডে দল পাওয়ায় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মোস্তাফিজের ব্যস্ততা আরও বাড়ল। বাংলাদেশের এই অভিজ্ঞ পেসারের নতুন এই অধ্যায় ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।



Our Like Page