শনিবার, ০২ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

ব্যাংক কর্মকর্তাদের প্রতিবাদের মুখে থেমে গেল ডিজিটাল ব্যাংক লাইসেন্স

বাংলাদেশ ব্যাংকের অফিসারদের সংগঠন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের প্রতিবাদের মুখে ভেস্তে গেল ডিজিটাল ব্যাংক অনুমোদনের উদ্যোগ। সোমবার বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভা ডেকে যখন এ উদ্যোগ নেওয়া হয়, ঠিক তার আগমুহূর্তে সংবাদ সম্মেলনে কাউন্সিল তড়িঘড়ি করে ডিজিটাল ব্যাংকের অনুমোদন না দিয়ে আরও পর্যালোচনার দাবি তোলে। পরে পর্ষদ ডিজিটাল ব্যাংকের অনুমোদনের অবস্থান থেকে সরে আসে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনে পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।

তার আগে বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় সংলগ্নী ভবনের তৃতীয় তলায় কাউন্সিলের সংবাদ সম্মেলন হয়। 

পর্ষদের সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, জরুরি সভায় শুধু অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে, আলোচনা হয়েছে। কিন্তু এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আর সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্সিলের নেতারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলাকালে মাত্র একদিনের নোটিশে জরুরি সভা ডাকা হয়েছে, যা স্বচ্ছতা ও পেশাদারিত্বের জন্য হুমকিস্বরূপ।

 

তাদের তথ্যমতে, সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত খেলাপিঋণের হার ৩৬ শতাংশ ছাড়িয়েছে। অনেক ব্যাংক আমানত ফেরত দিতে হিমশিম খাচ্ছে। এ অবস্থায় নতুন ডিজিটাল ব্যাংকের প্রয়োজনীয়তা নতুন করে পর্যালোচনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ এবং বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণসহ অন্য কর্মকর্তার

তাদের দাবির মধ্যে রয়েছে– বিতর্কিত লাইসেন্স প্রক্রিয়া স্থগিত, স্বার্থের সংঘাতের নিরপেক্ষ তদন্ত, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা, প্রয়োজনে নেতৃত্বে পরিবর্তন। এদিন দুপুরে গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে জরুরি পর্ষদ সভা হয়। সভায় আবেদনকারীদের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

ব্যাংক সূত্র জানায়, শুরুতে অনুমোদনের বিষয়টি আলোচনায় থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাদ দেওয়া হয়। এতে একাধিক পর্ষদ সদস্য অসন্তোষ প্রকাশ করেন।



Our Like Page