শনিবার (১৮ এপ্রিল) বিভিন্ন খাতের মাঝারি ও বৃহৎ আকারের প্রস্তুতকারক শিল্প-প্রতিষ্ঠানের ওপর ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০ ইনডেক্স’ শীর্ষক গবেষণা পরিচালনার লক্ষ্যে আয়োজিত এক অংশীজন পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়।
সভায় বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, ‘বাংলাদেশে উৎপাদন খাত সব ক্ষেত্রে সঠিক নীতি সহায়তা পাচ্ছে না।
তিনি বলেন, একটি শক্তিশালী গবেষণা প্রতিষ্ঠান হিসাবে বিআইডিএস এ কাজটি সুন্দর ভাবে করতে পারবে এবং এর মাধ্যমে শিল্প মালিক, নীতিনির্ধারক, বিনিয়োগকারী, সরকারসহ সকলে উপকৃত হবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে বিআইডিএসের গবেষণা পরিচালক ড. কাজী ইকবাল বলেন, ‘আমরা আমাদের নিজস্ব মডেলে ত্রৈমাসিক ইন্ডাস্ট্রি ইনডেক্স তৈরি করতে যাচ্ছি। আমরা মূলত মাঝারি এবং বৃহৎ শিল্প খাতকে নিয়ে এটা করবো। আশা করি আমরা একটি সঠিক পরিসংখ্যান উপস্থাপন করতে পারবো।’
তিনি বলেন, মূলত তৈরি পোশাক, টেক্সটাইল ও স্পিনিং, গার্মেন্টস এক্সেসরিস, ফার্মাসিউটিক্যালস, প্লাস্টিক ও রাবার, লেদার ও লেদার প্রডাক্টস, ফুড প্রসেসিং ও কৃষি সরঞ্জাম, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্নিচার, অটোমোবাইল ও মটর বাইক, আইসিটি/ সফটওয়ার, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, সিরামিক ও সিমেন্ট এবং মেটালিক ইন্ডাস্ট্রিস (আয়রন ও স্টিল) প্রভৃতি খাত নিয়ে গবেষণাটি পরিচালনা করা হবে।
সভায় বক্তব্য দেন বিসিআইর সিনিয়র সভাপতি প্রীতি চক্রবর্তি, বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশসের সভাপতি মো. শাহরিয়ার, উত্তরা মোটর কর্পোরেশনের চেয়ারম্যান মতিউর রহমান, বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক শামসুল আলম, বিসিআই পরিচালক শাহ আলম লিটু ও মো. শাহেদ আলম, এএমএমএ-বি সভাপতি আলিমুল আহসান চৌধুরী, বাংলাদেশ এপিআই অ্যান্ড ইন্টারমিডিয়ারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুর রহমান, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ) নির্বাহী পরিচালক শঙ্কর কুমার রায়, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্ল্যাটফর্ম ফারিয়া (বিডি) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এস এম এম রহমান প্রমুখ।