সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল-৪ আসনের জামায়াত প্রার্থী আবদুল জব্বার।
পরে বরিশাল জেলার পাঁচটি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে তাঁদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। বরিশাল-৩ আসনে জামায়াতের শরিক এবি পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া (ব্যারিস্টার ফুয়াদ) ভোটের মাঠে থাকায় তাঁর সম্পর্কেও পরিচয় দেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমার সঙ্গে জড়িত নয়, এমন অপরাধ আমার নামে বানিয়ে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের ১৮ কোটি মানুষকে এতটা বোকা ভাববেন না।
সত্য কখনো আড়ালে থাকে না। মেঘ কখনো স্থায়ীভাবে সূর্য ঢেকে রাখতে পারে না।’
পরিবারতন্ত্র, দাঙ্গা ও দুর্নীতির রাজনীতি আর দেখতে চান না মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘দেশবাসীর মুখে এখন নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা’র কথা। এই বাংলাদেশ আকারে বড় বা ছোট হবে না, থাকবে একই ভূখণ্ডে।