এবার মাতৃত্ব-পরবর্তী মানসিক পরিবর্তন ও সংগ্রাম নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, মা হওয়ার পর একজন নারীর পরিচয় ও মানসিক অবস্থায় বড় পরিবর্তন আসে। তবে এ বিষয়গুলো নিয়ে সমাজে এখনো খুব বেশি আলোচনা হয় না বলেও আক্ষেপ করেন তিনি।
অভিনেত্রীর কথায়, ‘মাতৃত্ব একজন নারীর পরিচয়কে সম্পূর্ণ বদলে দেয়। একেবারে নতুন এক পৃথিবীতে প্রবেশ।
মাতৃত্ব-পরবর্তী মানসিক লড়াইয়ের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কিয়ারা। এমনকি সাক্ষাৎকারে চোখের জলও ধরে রাখতে পারেননি তিনি।
অভিনেত্রী জানান, আগে সব সময় অন্যদের কথা ভাবলেও সন্তান জন্মের পর নিজের সঙ্গে নিজের সম্পর্ককেও গুরুত্ব দিতে শিখেছেন তিনি।
কিয়ারার কথায়, ‘আমার ৩৪ বছরের জীবনে, আমি এখন এসে শিখছি কিভাবে কোন সম্পর্কে সীমা টানতে হয়। নিজের প্রতি যে অতিরিক্ত কঠোর হওয়া উচিত নয়, সেটা এখন বুঝছি।’
নিজের মানসিক পরিবর্তন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অনেক সময়ে আমরা নিজেদের প্রতিটি কাজ নিয়ে অযথা সমালোচনা করি। আমি এখন ভয় না পেয়ে এগিয়ে চলতে শিখেছি। গত ছ’মাসে নিজেকেই এসব শেখা