শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

নিলামের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমে বড় পরিবর্তন এসেছে দল গঠনের নিয়মে। ইতিহাসে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে নিলামভিত্তিক মডেল চালু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন এই নিয়ম অনুযায়ী নিলামের আগে প্রতিটি ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে, যা আগের মৌসুমে ছিল আটজন পর্যন্ত।

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর একে একে নিজেদের রিটেইন খেলোয়াড়দের নাম ঘোষণা করতে শুরু করেছে দলগুলো।

পিএসএলের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন করাচি কিংস চার ক্রিকেটারকে ধরে রেখেছে। হাসান আলীকে প্লাটিনাম, আব্বাস আফ্রিদিকে ডায়মন্ড, খুশদিল শাহকে গোল্ড এবং সাদ বেগকে ইমার্জিং ক্যাটাগরিতে রিটেইন করেছে তারা। তবে শান মাসুদ, আমের জামাল ও শাহনেওয়াজ দাহানির মতো পরিচিত মুখদের ছেড়ে দিয়েছে করাচি। 

এদিকে লাহোর কালান্দার্স ধরে রেখেছে শাহীন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আবদুল্লাহ শফিক এবং মোহাম্মদ নাইমকে।

গত মৌসুমে লাহোরের হয়ে খেলা বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে এবার আর রিটেইন করেনি ফ্রাঞ্চাইজিটি। আগের আসরে ৭ ম্যাচে ১৩ উইকেট নেওয়া রিশাদের পাশাপাশি ফখর জামান, হারিস রউফ, জামান খান ও সালমান মির্জার মতো তারকা ক্রিকেটারদেরও ছেড়ে দিয়েছে লাহোর। 

কোয়েটা গ্লাডিয়েটর্স রিটেইন তালিকায় রেখেছে আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নাওয়াজ ও শ্যামল হোসেনকে। অন্যদিকে মোহাম্মদ আমির, রাইলি রুশো, মার্ক চ্যাপম্যান, খাওয়াজা নাফে এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সঙ্গে আর পথ চলছে না দলটি।

এবারের পিএসএলে নতুন সংযোজন শিয়ালকোট স্ট্যালিয়ন্স। অভিষেক মৌসুমেই আলোচনার জন্ম দিয়েছে দলটি। নিলামের বাইরে সরাসরি চুক্তিতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে দলে ভিড়িয়েছে তারা। এই প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাচ্ছেন স্মিথ।



Our Like Page