ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার হাজি বাবাই বলেছেন, হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে তিনি জানান, এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের মুদ্রা রিয়ালে টোল দিতে হবে।
বার্তা সংস্থা মেহর নিউজকে তিনি বলেন, ‘সংসদের ২৫০ জন সদস্য সর্বসম্মতিক্রমে হরমুজ প্রণালী সংক্রান্ত পরিকল্পনাকে সমর্থন করেছেন। নেতৃত্বের নীতিমালা অনুযায়ী, এই কৌশলগত জলপথ কোনো অবস্থাতেই আলোচনাযোগ্য নয়।
হাজি বাবাই আরও বলেন, ‘নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি ১৬ লাখ ব্যারেল ছাড়িয়েছে। বর্তমানে আমাদের দেশের তেল কার্যত নিষেধাজ্ঞার আওতার বাইরে চলে গেছে।
ইরানি জাতি তাদের দাবির এক চুলও ছাড় দেবে না।’
সূত্র: দ্য গার্ডিয়ান