রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: পাকিস্তানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সংলাপে যোগ দিতে ইসলামাবাদ পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বহনকারী বিমান পাকিস্তানে অবতরণ করেছে।

এই সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তার সঙ্গে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। 

এর আগে শুক্রবার মধ্যরাতে পাকিস্তান এসে পৌঁছান ইরান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

 

সূত্র: আল-জাজিরা



Our Like Page