বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করতে চান তামিম

বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের হাওয়া বইছে। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে দায়িত্বভার সাজানো হয়েছে।

এই পরিবর্তনের অংশ হিসেবে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। 

নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই সক্রিয় হয়ে ওঠে।

মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় তাদের প্রথম বৈঠক, যেখানে সরাসরি উপস্থিত ছিলেন ছয় সদস্য এবং অনলাইনে যুক্ত হন বাকি পাঁচজন। রাত ৮টায় শুরু হওয়া এই বৈঠকের পর সংবাদ সম্মেলনে হাজির হন সভাপতি তামিম ইকবালসহ আরও দুই পরিচালক।
 

দায়িত্ব নেওয়ার পরই নিজেদের অগ্রাধিকার নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তামিম। তিনি জানান, নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনর্গঠন করা।

 

তামিম বলেন, কেউ যখন দায়িত্ব পান, তখন ডেভেলপমেন্টের কথা বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার দল (অ্যাডহক কমিটি) ব্যক্তিগতভাবে এটা অনুভব করি যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা।



Our Like Page