শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

নির্বাচনে কোনো প্রতিপক্ষই ছিল না, এখানে অনিয়ম কিভাবে স

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের ৬ অক্টোবরের নির্বাচন ঘিরে বিতর্ক এখনো থামেনি। এই নির্বাচনকে অবৈধ দাবি করে আসছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও তার সমমনা সংগঠকেরা। এর মধ্যেই নির্বাচন নিয়ে ওঠা অনিয়মের অভিযোগ নাকচ করেছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ।

রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, ‘নির্বাচনে তো কোনো প্রতিপক্ষই ছিল না।

এখানে অনিয়মের সম্ভাবনা কীভাবে দেখছেন আপনি?’ 

গত বছরের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে গত ১১ মার্চ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ওই তদন্ত কমিটির সামনে ব্যাখ্যা দিতে হয় ফারুককে।

নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘ভোটার ছিল প্রায় ৭৬ জন। এর মধ্যে ৪২টি ভোট কাস্ট হয়েছে, যেখানে আমি সর্বোচ্চ ভোট পেয়েছি।

৩৪টি ভোটই পড়েনি। যেহেতু কোনো প্রতিপক্ষই ছিল না, তাই এখানে অনিয়মের সম্ভাবনা খুব কম, বলা যায় নেই। আমার মনে হয় ভোটাভুটি ঠিকভাবেই হয়েছে।’ 

এদিকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সম্প্রতি পদত্যাগ করে মন্তব্য করেছিলেন, নির্বাচন আরও স্বচ্ছ হতে পারত।

এ বিষয়ে ফারুক বলেন, ‘পদত্যাগের আগে এ কথা বললে ভালো হতো। আর হাত খুলে, মন খুলে কাজ করতে না পারা—এটা যার যার ব্যক্তিগত বিষয়। একই প্রশ্ন দুই পরিচালকের কাছে করলে একই উত্তর নাও আসতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘শাহনিয়ানের মতো তরুণদের কাজ করার আগ্রহ বেশি। তারা বাংলাদেশের ক্রিকেটে ভালো কিছু করতে চায়।

নির্বাচনের পর জাতীয় নির্বাচনও হয়েছে। পুরো বিষয়টি খুব মসৃণ ছিল না। তবে আরেকটু ধৈর্য রাখা উচিত। চার বছরের সময় পেলে উন্নতির অনেক সুযোগ থাকে।’ 

তদন্ত কমিটির সঙ্গে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে ফারুক বলেন, ‘আমার কাছে পুরো বিষয়টি বন্ধুত্বপূর্ণ মনে হয়েছে। কমিটিতে একজন বিচারক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী ও একজন ক্রীড়া সাংবাদিক ছিলেন। তারা ক্রিকেট বোর্ডের বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন। আমার প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা থেকে যা জানি, সবই বলেছি।



Our Like Page