শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এ সময়ের একটি ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রপতির দাওয়াতে বঙ্গভবনে যোগ দেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান দূর থেকে হাতের ইশারায় তাকে কাছে ডাকেন।

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দ্রুত এগিয়ে গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন মো. তারেক রহমান। এ সময় তার স্ত্রী তামান্না ফেরদৌস শিখাও সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে শিখারও শুভেচ্ছা বিনিময় হয়।

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটিই ছিল রাষ্ট্রপতির সঙ্গে তার প্রথম সাক্ষাৎ।



Our Like Page