শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

ঘোড়া কেনার চিন্তায় ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী

বিশ্বজুড়ে জ্বালানি তেলের অনিশ্চয়তা ও সম্ভাব্য সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে ব্যতিক্রমী এক ভাবনার কথা জানিয়েছেন ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি ঘোড়া কেনার পরিকল্পনা করছেন।

নিজের পোস্টে মৃত্যুঞ্জয় লেখেন, ‘চিন্তা করছি একটা ঘোড়া কিনে রাখব।

যেভাবে যুদ্ধ আর তেল সংকট, তাতে মনে হচ্ছে বেশিদিন বাকি নেই ঘোড়ার যুগে ফিরে যেতে। ফোন, ইন্টারনেট, ইলেকট্রনিকবিহীন জীবন আর টকবক টকবক করে ঘোড়ার দৌড়- আহহ!’ 

তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে রসিকতা হিসেবে নিলেও, কেউ কেউ বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এটিকে ভিন্নভাবে দেখছেন।

পোস্টে মৃত্যুঞ্জয় একটি ধর্মীয় উদ্ধৃতিও উল্লেখ করেন।

তিনি লেখেন, ‘মহানবী মুহাম্মদ (সা.) বলেছেন, কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ (خير) নিহিত রয়েছে। 

-সহীহ বুখারী, হাদিস নম্বর ২৮৫২।’



Our Like Page