মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম

ইরান ইস্যুতে নতুন করে ট্রাম্প যা যা বললেন

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মিত্রদেশ ব্রিটেনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তেহরানের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতির সম্ভাবনাও সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন। শনিবার রাতে আল জাজিরা তাদের লাইভ আপডেট প্রোগ্রামে এ তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানো ইরানি মিসাইল সাইটগুলোয় আঘাত হানতে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। তবে এই পদক্ষেপকে ‘বড্ড দেরি’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাজ্যের এই সিদ্ধান্তে আমি কিছুটা অবাক হয়েছি। তাদের আরও অনেক আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল।

 

ইরানের বিরুদ্ধে বর্তমান সামরিক অবস্থান নিয়ে ট্রাম্প বেশ আক্রমণাত্মক মেজাজে রয়েছেন। যুদ্ধবিরতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো যুদ্ধবিরতি চাই না। যখন আপনি আক্ষরিক অর্থেই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিচ্ছেন, তখন যুদ্ধবিরতি হয় না। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী বর্তমানে ইরানকে ‘অবলিটারেটিং’ বা নিশ্চিহ্ন করার পর্যায়ে রয়েছে।

যুদ্ধের সমাপ্তি নিয়ে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো মতভেদ আছে কি না, এমন প্রশ্নে ট্রাম্প জানান তারা উভয় দেশই একই অবস্থানে আছে। তিনি বলেন, আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আমরা কমবেশি একই ফলাফল চাই। আমরা দুজনেই বিজয় চাই এবং সেটিই আমরা পাচ্ছি।

হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় চীন ও জাপানের মতো দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, ইউরোপ ও এশিয়ার দেশগুলো যেভাবে এই জলপথ ব্যবহার করে, যুক্তরাষ্ট্র সেভাবে করে না। তাই এই পথে নিরাপত্তা নিশ্চিত করতে অন্যদেরও সাহায্য করা উচিত।



Our Like Page