রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে এমএফসি রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল

দাম কমল সোনা-রূপার

স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা ও রূপার দামও হ্রাস করা হয়েছে। আজ (১৯ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন এই তথ্য বিজ্ঞপ্তিতে জানান।

নতুন দাম অনুযায়ী- ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা, ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ৭ হাজার ৩৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার,৩১৯ টাকা, সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা কমিয়ে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা ধরা হয়েছে।

হ্রাস পেয়েছে রূপার দামও। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেট রূপা ৩৫০ টাকা কমিয়ে ৫ হাজার ৭১৫ টাকা

২১ ক্যারেট রূপা ২৯২ টাকা কমিয়ে ৫ হাজার ৪৮২ টাকা,  ১৮ ক্যারেট রূপা ২৯২ টাকা কমিয়ে ৪ হাজার ৬৬৫ টাকা, সনাতন পদ্ধতির রূপা: ২৩৩ টাকা কমিয়ে ৩ হাজার ৪৯৯ টাকা

এর আগে গত ১৪ মার্চও সোনার দাম কমানো হয়েছিল। তবে, ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম রেকর্ড হয়।

সেসময় ২২ ক্যারেট সোনার প্রতি ভরির ছিলো ২লাখ ৮৬ হাজার ০১ টাকা।



Our Like Page