বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, প্রতি বছর ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ নাড়ির টানে নিজ নিজ গন্তব্যে ছুটে যান।
পরিবহন সংশ্লিষ্ট অসাধু চক্র সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে অভিযোগ করে জামায়াতের এই নেতা বলেন, এটি সম্পূর্ণ অমানবিক ও অনৈতিক।
সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে অ্যাডভোকেট জুবায়ের বলেন, যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। একইসঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর নজরদারি জোরদার করতে হবে।
সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করে ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের প্রিয়জনের কাছে পৌঁছাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।