শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

ইরানের প্রতিবেশীদের ক্ষেপাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

তেহরানের বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলোকে ক্ষেপাতে ইরানের শাহেদ ড্রোনের আদলে ‘লুকাস’ নামের নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এটি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালিয়ে ইরানের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ইরান।

ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের একটি ড্রোন ব্যবহার করছে। এই ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় হামলা চালানো হচ্ছে এবং তার দায় ইরানের ওপর চাপিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোর বিভিন্ন স্থাপনায় চালানো হামলার ঘটনা এর উদাহরণ। এসব হামলার দায় ইরানের সশস্ত্র বাহিনীর ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কৌশলের মূল উদ্দেশ্য হলো ইরানের সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক, আইনি ও বৈধ পদক্ষেপগুলোকে প্রশ্নবিদ্ধ করা এবং তেহরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ ও উত্তেজনা সৃষ্টি করা।



Our Like Page