শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু আর নেই

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও বিকেএসপির সাবেক উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামিমা সাত্তার মিমু ইন্তেকাল করেছেন।

শুক্রবার (১৩ মার্চ) রাত ১১টায় ঢাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জীবনের দীর্ঘ পথচলায় শামিমা সাত্তার মিমু ছিলেন একাধারে প্রতিভাবান অ্যাথলেট, দক্ষ প্রশিক্ষক, বিচক্ষণ সংগঠক এবং ক্রীড়া প্রশাসক। দেশের অ্যাথলেটিক্সকে এগিয়ে নিতে তিনি মাঠে যেমন দৌড়েছেন, তেমনি প্রশাসনিক দায়িত্বেও ছিলেন সমান সক্রিয় ও আন্তরিক।

 

অ্যাথলেটিকসে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান মিমু। এছাড়া সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেরা অ্যাথলেটের পুরস্কার। অনন্যা শীর্ষ দশ, ক্রীড়াবিদ ও সংগঠক হিসেবে তিনি পেয়েছেন কবি নূরল আমিন স্বর্ণপদক। বাংলাদেশ নারী উদ্যোগ কেন্দ্রের স্বর্ণপদকও পেয়েছেন সাবেক এই অ্যাথলেট।

 

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কিছু মানুষ আছেন, যাঁরা নিভৃতেই ইতিহাস গড়ে যান। আলোচনার ঝলকানির বাইরে থেকেও তাঁরা রেখে যান অনন্য এক উত্তরাধিকার। তেমনই এক নিবেদিত প্রাণ ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন শামিমা সাত্তার মিমু। রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত এই সাবেক অ্যাথলেটের বিদায়ে আজ শোকাহত দেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে অ্যাথলেটিক্স পরিবার।

তার মৃত্যুতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্য, কর্মকর্তা, কোচ, অ্যাথলেট ও সংশ্লিষ্ট সবাই গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ভ্যাটিকা ও হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে দিনাজপুরে বাবার কবরের পাশেই দাফন করা হবে।



Our Like Page