শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

খার্গ দ্বীপে সামরিক স্থাপনায় হামলার দাবি, তেল অবকাঠামোতেও হামলার হুমকি

ইরানের খার্গ দ্বীপের প্রতিটি সামরিক স্থাপনায় মার্কিন বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তিনি হুমকি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দেওয়া অব্যাহত রাখে, তবে দ্বীপটির তেল অবকাঠামোতেও হামলা চালানো হবে।

ইরানি উপকূল থেকে পাঁচ মাইল দূরে অবস্থিত খার্গ দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এ দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়।

ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম দুই সপ্তাহ দ্বীপটি প্রায় অক্ষতই ছিল। 

শুক্রবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে লিখেছেন, কিছুক্ষণ আগে আমার নির্দেশে মার্কিন সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যে ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে এবং ইরানের মুকুটের মণি হিসেবে পরিচিত খার্গ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

তিনি লিখেছেন, আমাদের অস্ত্রশস্ত্র জানামতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও আধুনিক। তবে মানবিক কারণে আমি এই মুহূর্তে দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছি।

 

জাহাজগুলো যদি হরমুজ প্রণালী অতিক্রম করতে না পারে, তবে তেল স্থাপনায় হামলার বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।

এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছে, মার্কিন সামরিক বাহিনী খার্গ দ্বীপে একটি ‘বড় হামলা’ চালিয়েছে। তবে ট্রাম্পের দাবি অনুযায়ী সেখানে সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে কি না, সে বিষয়ে ওই কর্মকর্তা কিছু জানাননি।

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা একটি ভিডিওতে ইরানের খার্গ দ্বীপে মার্কিন হামলার দৃশ্য ধরা পড়েছে।

সিএনএন ভিডিওটির ভৌগোলিক অবস্থান (জিওলোকেট) নিশ্চিত করে জানিয়েছে, এতে বিমানবন্দর ও রানওয়েসহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানতে দেখা গেছে। 

ভিডিওজুড়ে বড় ধরনের বিস্ফোরণ ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। সিএনএন স্যাটেলাইট ইমেজের সঙ্গে ভিডিওর ফ্রেমগুলো মিলিয়ে দেখে নিশ্চিত করেছে, এ হামলাগুলো খার্গ দ্বীপেই চালানো হয়েছে।

সূত্র: সিএনএন



Our Like Page