শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

আবারও কমল সোনা-রুপার দাম

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা-রুপার দাম কমানো হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এদিন বাজুস স্ট্যান্ডিং অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ ধাতুর দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনায় দুই হাজার ছয়শ ৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৬২ হাজার দুইশ ৬৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার পাঁচশ সাত টাকা কমিয়ে দুই লাখ ৫০ হাজার তিনশ ৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম দুই লাখ ১৪ হাজার ছয়শ ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতিভরি সোনায় দুই হাজার একশ ৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৪ হাজার সাতশ ৮৫ টাকা।

এদিকে সোনার দাম কমানোর হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৫ হাজার সাতশ ৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুইশ ৩৩ টাকা কমিয়ে চার হাজার নয়শ ৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম একশ ৭৫ টাকা কমিয়ে তিন হাজার সাতশ ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৩ মার্চ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনায় দুই হাজার একশ ৫৭ টাকা কমিয়ে দুই লাখ ৬৪ হাজার নয়শ ৪৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার একশ টাকা কমিয়ে দুই লাখ ৫২ হাজার ৮৭৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার আটশ আট টাকা কমিয়ে দুই লাখ ১৬ হাজার সাতশ ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনায় এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে এক লাখ ৭৬ হাজার নয়শ ৪৩ টাকা নির্ধারণ করা হয়। 

দেশের বাজারে ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনায় ১৬ হাজার দুইশ ১৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৮৬ হাজার এক টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে।



Our Like Page