শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

বাজেটে রাজস্ব ব্যবস্থাপনা-বিনিয়োগ বাড়াতে যেসব প্রস্তাব দিলো এফবিসিসিআই

আগামী জাতীয় বাজেটে (২০২৬-২৭) নীতিগত ধারাবাহিকতা নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছে শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার (১২ মার্চ) এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সুপারিশ প্রণয়নের উদ্দেশে এফবিসিসিআইয়ের সদস্য সংগঠনগুলোর সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় এসব প্রস্তাব জানানো হয়।

প্রস্তাবে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে দেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে। বিশেষ করে–জাতীয় বাজেটে সুদের হার যৌক্তিকীকরণ, কর-জিডিপি অনুপাদ বৃদ্ধি, ওয়ান স্টপ সার্ভিসের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বন্দর ও লজিস্টিকস ব্যবস্থাপনা আধুনিকায়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি নিশ্চিতকরণ, রপ্তানি বহুমুখীকরণে অগ্রাধিকার খাতের উন্নয়ন, সেন্ট্রাল বন্ডেড ওয়ারহাউজ স্থাপন এবং অংশীজনভিত্তিক আইন প্রণেয়ন প্রভৃতি প্রস্তাব জানানো হয়েছে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে

সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে ট্যাক্স-জিডিপি অনুপাত বৃদ্ধির জন্য সরকারকে করের আওতা বাড়ানোর পরামর্শ দেন ব্যবসায়ী নেতারা। পাশাপাশি, কর নীতি, কর পদ্ধতি ও ব্যবস্থাপনায় অটোমেশন ও ইন্টিগ্রেশন বাস্তবায়নসহ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

সভায় এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান জানান, সরকার দেশে ট্যাক্স-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঠিক করেছে। ব্যবসায়ীদের অভয় দিয়ে তিনি বলেন, সরকার রাজস্ব আহরণ বাড়াতে চায় মানে এ নয় আপনাদের ওপর করের বোঝা বাড়বে।

বরং করের আওতা বাড়ানোর মাধ্যমেই রাজস্ব আয় বাড়ানো হবে। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট এমন একটি সময় হতে যাচ্ছে- যখন বিশ্ব অর্থনীতি একটি অস্থিতিশীল, জ্বালানির বাজার অস্থির এবং বিনিয়োগ সম্ভাবনা অনিশ্চিত। এমন পরিস্থিতিতে- নতুন সরকারের জন্য এবারের বাজেট প্রণয়ন হবে চ্যালেঞ্জিং। ব্যবসায়ী সমাজকে যৌক্তিক প্রস্তাবনা প্রদানের মাধ্যমে সরকারকে সহযোগিতা করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য এবং এফবিসিসিআইয়ের বাজেট এক্সপার্ট কমিটির সদস্য ফরিদ উদ্দিন এবং আমিনুর রহমানসহ এফবিসিসিআইয়ের সাবেক পরিচালকরা, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা।



Our Like Page