মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম

দ্য হানড্রেডের নিলামে অবিক্রিত রিশাদ

ইংল্যান্ডের জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এর নিলামে এবার দল পেলেন না বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন। ড্রাফটে রিশাদকে নিয়ে বেশ আলোচনা থাকলেও শেষ পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি। ফলে এবারের আসরে অবিক্রিতই থেকে গেলেন এই তরুণ তুর্কি।

নিলামে রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৭৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১২ লাখ টাকার সমান।

স্পিনারদের ক্যাটাগরিতে রিশাদের সঙ্গে একই তালিকায় ছিলেন উসমান তারিক ও আকিল হোসেনের মতো তারকারা। রিশাদের ওপর কোনো দল বিড না করলেও কপাল খুলেছে পাকিস্তানের স্পিনার উসমান তারিকের। ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে ১ লাখ ৪০ হাজার পাউন্ড খরচ করে দলে নিয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স। 

কেবল রিশাদই নন, এবারের নিলামে দল পাননি পাকিস্তানের অভিজ্ঞ দুই ক্রিকেটার হারিস রউফ ও শাদাব খান।

কোনো ফ্র্যাঞ্চাইজিই তাদের নিয়ে আগ্রহ দেখায়নি। অন্যদিকে, পেসার শাহিন শাহ আফ্রিদি নিলাম শুরু হওয়ার আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। 

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের প্রত্যাশা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করা রিশাদকে হয়তো ইংল্যান্ডের কন্ডিশনে দেখা যাবে, কিন্তু নিলামের ভাগ্য তার সহায় হয়নি।



Our Like Page