শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম খিলগাঁওয়ের সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী ফজলুল হক মধু :দুদকের তদন্ত ধামাচাপা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়

নিসাঙ্কার ব্যাটে অস্ট্রেলিয়া বধ, সুপার এইটে শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের দৌড়ে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পাল্লেকেলেতে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে শ্রীলঙ্কাকে পরের পর্বে তুলে নিলেন পাথুম নিসাঙ্কা। এই হারে জিম্বাবুয়ের পর লঙ্কানদের কাছেও পরাস্ত হয়ে সুপার এইটে ওঠা এখন অনিশ্চিত হয়ে পড়েছে অজিদের।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল অস্ট্রেলিয়ার।

উদ্বোধনী জুটিতে ১০৪ রান যোগ করেন অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেড। মার্শ ২৭ বলে ৫৪ এবং হেড ২৯ বলে ৫৬ রান করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। 

মাঝের দিকে রান তোলার গতি কিছুটা কমে যায়। জশ ইংলিস ২২ বলে ২৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ১৫ বলে ২২ রান করলেও শেষদিকে বড় ঝড় তুলতে পারেননি কেউ।

ফলে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রানেই থামে অস্ট্রেলিয়া। 

শ্রীলঙ্কার হয়ে দুশান হেমন্থ নেন তিনটি উইকেট এবং দুশমন্ত চামিরা পান দুটি উইকেট।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন নিসাঙ্কা ও কুশল মেন্ডিস।

দ্বিতীয় উইকেটে তাদের ৯৭ রানের জুটি দলকে ম্যাচে ফেরায়। মেন্ডিস ৩৮ বলে ৫১ রান করে ফিরলেও থামেননি নিসাঙ্কা। 

তার সঙ্গে যোগ দেন পভন রত্নায়েকে, যিনি ১৫ বলে ২৮ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নিসাঙ্কা খেলেন ক্যারিয়ারসেরা এক ইনিংস। ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ১০টি চার ও ৫টি ছক্কায়।

শেষ পর্যন্ত অপরাজিত থেকেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। 

৮ উইকেট হাতে এবং দুই ওভার বাকি থাকতে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা সুপার এইটে জায়গা পাকাপোক্ত করেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে এখন সমীকরণ কঠিন। শেষ ম্যাচে জয় পেলেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে।



Our Like Page