শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন কুতুবদিয়া দ্বীপ সংকটে: ভাঙনে হারাচ্ছে ভূমি, ‘সুপার ডাইক’ নির্মাণের জরুরি দাবি ৩ টাকার কলমে স্বপ্ন: ‘ইকনো কামাল’-এর গল্প,ব্যবসা থেকে রাজনীতির উত্থান শ্রাবন্তী চ্যাটার্জি: ব্যক্তিগত জীবনের বিতর্ক পেরিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে ‘শান্তির খোঁজ’ প্লাস্টিক সার্জারি বিতর্কে মুখ খুললেন কেয়া পায়েল: “ভক্তরা মেনে নিতে পারেনি” দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ অবরোধের মধ্যেও ইরানের ঘুরে দাঁড়ানো: ফ্লাইট চালু, তেল আয়ে উল্টো বৃদ্ধি হরমুজ সংকটের ছায়ায় নতুন বাণিজ্যপথ: ইউরোপমুখী বিকল্প করিডোরে জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট: তেলের দাম বেড়ে ১১১ ডলার, চাপে যুক্তরাষ্ট্রের বাজার ও বৈশ্বিক অর্থনীতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

দীর্ঘদিন ধরে গুঞ্জন চলার পর শেষ পর্যন্ত ঢাকা–১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান মান্না।

সেখানে তিনি জানান, ঢাকা–১৮ আসনের নির্বাচন পরিচালনা করা তাঁর পক্ষে অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে, যা মূলত সরে দাঁড়ানোর কারণ।

ফেসবুক পোস্টে মান্না লেখেন, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন।

তিনি উল্লেখ করেন, ঢাকা–১৮ একটি বিশাল নির্বাচনি এলাকা, যেখানে সাড়ে সাতটি থানা রয়েছে এবং ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ। এত বড় আসনে নির্বাচন পরিচালনার ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব নয় বলেই তিনি এই আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্তে যারা কষ্ট পেতে পারেন, তাদের কাছে তিনি দুঃখ প্রকাশও করেন। 

তবে ঢাকা–১৮ থেকে সরে দাঁড়ালেও বগুড়া–২ আসনে তার নির্বাচনী লড়াই অব্যাহত থাকবে।

এর আগে এই আসনে তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিলেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে প্রার্থিতা ফিরে পান। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না একসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০০৯ সালে দলীয় পদ হারানোর পর তিনি ‘নাগরিক ঐক্য’ গঠন করেন এবং আহ্বায়কের দায়িত্ব নেন।

২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সর্বশেষ, ২০২৪ সালের সেপ্টেম্বরে ‘নাগরিক ঐক্য’ রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে।



Our Like Page